ব্রিজসহ ট্রাক বিলের পানিতে

বগুড়া প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১৬:৫০ আপডেট : ১৮ জুলাই ২০২০, ২৩:৫২

ব্রিজসহ ট্রাক বিলের পানিতে বগুড়ার গাবতলীর সাবাসপুরে অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক বেইলি সেতু ভেঙে বরঙ্গী বিলে পড়ে গেছে। ব্রিজটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল না করতে সাইনবোর্ড লাগানো হলেও সম্প্রতি সেটি চুরি হয়ে যায়।

শনিবার (১৮ জুলাই) সকালের এই ঘটনার পর বগুড়া-সারিয়াকান্দি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই সেতুটিকে আবার চলাচলের উপযোগী করা হবে।

সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয়রা জানান, ৯০-এর দশকে স্থাপিত সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাঁচ টনের অধিক পণ্যবাহী যান চলাচল না করতে সাইনবোর্ড লাগানো হয়। এরপরও ওই সেতুতে অতিরিক্ত সিমেন্ট, পাথর, রডসহ বিভিন্ন মালামাল বোঝাই গাড়ি চলাচল করছিল। সম্প্রতি সাইনবোর্ড দুটি চুরি হয়ে যায়। শনিবার সকালে বগুড়া থেকে প্রায় ৩০ টন সিমেন্ট বোঝাই ট্রাকটি সারিয়াকান্দির দিকে যাচ্ছিল। ট্রাকটি ক্ষতিগ্রস্ত সেতু অতিক্রম করার সময় সেতুটি ভেঙে যায়। ঘটনার পরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, ৩০ টন সিমেন্ট বোঝাই ১০ চাকার ট্রাক ওঠায় সেতু ভেঙে গেছে। গাবতলী থানা পুলিশকে নির্দেশ অমান্যকারী ট্রাকটি জব্দ করতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত বেইলি সেতুর স্থলে আরসিসি সেতু নির্মাণে গত ২ জুলাই দরপত্র আহ্বায়ন করা হয়েছে। আগামী ৪ আগস্ট দরপত্র খোলা হবে।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাতারবাড়ীতে স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণ করতে চায় সরকার
মাতারবাড়ীতে স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণ করতে চায় সরকার
কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
আজ যে দুই বিভাগে হতে পারে বৃষ্টি, তাপমাত্রা থাকবে একই
আজ যে দুই বিভাগে হতে পারে বৃষ্টি, তাপমাত্রা থাকবে একই
রিমান্ডে পরিচয় বেরিয়েছে ‘বোমারু মামুনের’, যেভাবে পালিয়ে ছিলেন এক জেলায়
রিমান্ডে পরিচয় বেরিয়েছে ‘বোমারু মামুনের’, যেভাবে পালিয়ে ছিলেন এক জেলায়
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি