করোনায় পাউবোর সাবেক ডিজির মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ২১:৩২আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৩২

করোনাভাইরাস করোনায় আক্রান্ত হয়ে পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ (৬৭) মারা গেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তার মৃত্যু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ প্রস্তুত ও জানাজা করেন। পরে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আবুল কালাম আজাদের নাতি জামাই রেজাউল ইসলাম জুয়েল জানান, পানি উন্নয়ন বোর্ড থেকে ২০১১ সালে অবসর গ্রহণের পর ঢাকার উত্তরার ১৩ নম্বরের বাড়িতে বসবাস করতেন আজাদ। ঈদুল আজহা পালনের জন্য গত ৬ জুলাই নওগাঁ শহরের পোস্ট অফিসপাড়ার বাড়িতে আসেন। ৯ জুলাই শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ১২ জুলাই নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে নমুনা দেন। অবস্থার অবনতি হলে ২০ জুলাই বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন।
পরদিন নওগাঁ সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় তিনি করোনায় আক্রান্ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

এদিকে করোনা উপসর্গে মঙ্গলবার সকালে ইশরাক আলী (৬২) নামে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারির মৃত্যু হয়েছে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ নারী ও তিন শিশুসহ ৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন চার হাজার ৬২৬ জন। নতুন ৩৮ জনসহ মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৯৯৬ জন। মারা গেছেন ১০১ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন এক হাজার ৫২৯ জন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম