রাজশাহীতে আনসার-আল ইসলামের দুই জঙ্গি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০১ আগস্ট ২০২০, ২২:৫০আপডেট : ০১ আগস্ট ২০২০, ২২:৫৪

রাজশাহী রাজশাহীতে আনসার-আল ইসলামের দুই জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পুরাতন সিঅ্যান্ডবি ঘাট এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে আবদুর নূর ওরফে মাসুদ (১৯) এবং একই এলাকার সেতাব উদ্দিনের ছেলে সানোয়ার জাহান ওরফে ফরহাদ (১৯)।
শনিবার দুপুরে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। র‌্যাব জানায়, নাশকতার পরিকল্পনা করতে বড়বনগ্রাম এলাকার একটি বাগানে বৈঠকে বসেছিল আনসার-আল ইসলামের সক্রিয় এ দুই সদস্য। রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জঙ্গিবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান