নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে: নির্বাচন কমিশনার

বগুড়া প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৫, ২০:৫৫আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ২০:৫৬

Bogra-21-12-15-Picture-03 পৌরসভা নির্বাচনে প্রার্থীদের আইন-শৃঙ্খলার ওপর আস্থা রাখতে বলেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। এজন্য র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ থাকবে। তাই প্রার্থীদের ভয় পাবার কোনও কারণ নেই।
সোমবার বিকালে বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি প্রার্থীদের উদ্দ্যেশে আরও বলেন, আপনারা ভোটকেন্দ্রে ভোট গণনার জন্য যাকে নিয়োজিত করবেন তাকে অবশ্যই পারদর্শী হতে হবে, যাতে ভোট গণনা সঠিক হয়। তিনি আরও বলেন, কোনও প্রার্থী নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনার ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা যাকেই নির্বাচিত করেন অবশ্যই ভেবেচিন্তে করবেন। যে প্রার্থীকে ভোট দেবেন তার অতীত ও বর্তমান জেনে ভোট দেবেন। তাহলে আপনাদের ভবিষ্যৎ দেখতে পারবেন।

ধুনট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুবাস চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, ধুনট থানার ওসি মিজানুর রহমান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খান, বিএনপির প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল, স্বতন্ত্রপ্রার্থী এজিএম বাদশাহ্, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ, এক নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী রেনুকা পারভিন প্রমুখ।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম