মোটরসাইকেলের জন্য অচেতন করে গলাকেটে হত্যা

রাজশাহী প্রতিনিধি
০৯ আগস্ট ২০২০, ২২:১০আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২২:১৮

মোটরসাইকেলের জন্য অচেতন করে গলাকেটে হত্যা একটি মোটরসাইকেলের জন্য রাজশাহীর পুঠিয়ায় কলেজছাত্র সাইফ ইসলাম ওরফে সানিকে (২৪) হত্যা করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতারের পর এই তথ্য বেরিয়ে এসেছে।

রবিবার (৯ আগস্ট) বিকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার দুইজন হলো- পুঠিয়ার বানেশ্বর থান্দারপাড়া গ্রামের ইদল আলীর ছেলে সাকিব (২৪) এবং একই গ্রামের মৃত খয়েরের ছেলে সাগর (২৩)। এরা মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (৮ আগস্ট) সকালে চারঘাট উপজেলার মাড়িয়া উত্তরপাড়া গ্রামের একটি কলাবাগানের পাশে সানির গলাকাটা লাশ পাওয়া যায়। তিনি পুঠিয়ার বানেশ্বর থান্দারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সানি নাটোর এনএস কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল। তাকে হত্যার ঘটনায় তার বাবা চারঘাট মডেল থানায় একটি হত্যা মামলা করে। মামলায় সাকিবকে আসামি করা হয়। হত্যাকাণ্ডের আগের রাতে সাকিব নিহত সানিকে তার বাবার দোকান থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। শনিবার দিবাগত রাতে পুলিশ চারঘাটের মৌগাছি এলাকা থেকে সাকিবকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাগরকেও গ্রেফতার করা হয়।

এদিকে রবিবার দুপুরে জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ স্থানীয় সাংবাদিকদের জানান, নিহত সানির একটি ১০০ সিসির মোটরসাইকেল ছিল। সাকিব ও সাগর মাদকের টাকার জন্য মোটরসাইকেলটি নিতেই সানিকে হত্যা করে। ডেকে নিয়ে যাওয়ার পর তারা ফেনসিডিলের সঙ্গে সানিকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। এরপর অচেতন হয়ে পড়লে সানিকে গলা ও হাত-পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করা হয়। গ্রেফতারের পর আসামিরা এসব তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুঠিয়ার বানেশ্বর বাজারের একটি গ্যারেজ থেকে সানির মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। আর সাকিবের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলের চাবি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম