বগুড়ায় করোনায় ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ১৮:২৭আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৮:২৮

করোনাভাইরাস বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরোহিতসহ দুই জন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তারা মারা যান। শজিমেক হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

শজিমেক হাসপাতাল সূত্র জানায়, নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাজবাড়ি গ্রামের নন্দ কুমার (৬৮) রাজশাহী প্রেমতলি মন্দিরের পুরোহিত ছিলেন। তিনি করোনা উপসর্গ নিয়ে গত ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

এদিকে, বগুড়ার শেরপুরের খানপুর গ্রামের আবদুর রশিদের মধ্যে (৪২) করোনা উপসর্গ দেখা দেয়। তাকে গত ৫ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে একই হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা শনাক্ত হন। সোমবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

এছাড়া বগুড়ার নন্দীগ্রামের বেলঘড়িয়া গ্রামের আবদুর রাজ্জাক (৬৫) করোনা উপসর্গ নিয়ে গত ৯ আগস্ট বেলা ৩টা ২০ মিনিটে একই হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল পাওয়ার আগেই সোমবার সকালে তিনি মারা গেছেন।

সূত্রটি আরও জানায়, মরদেহ প্রস্তুতের পর দাফন ও সৎকারের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২২ জন নারী ও তিন জন শিশুসহ নতুন করে ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ সময় চিকিৎসকসহ দু’জন মারা গেছেন এবং ৫৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন পাঁচ হাজার ৩০২ জন। এর মধ্যে মারা গেছেন ১১৯ জন এবং সুস্থ হয়েছেন তিন হাজার ৯৮৬ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের