বিশেষ ক্ষমায় ২১ বছর পর কারামুক্ত আবু সাঈদ

বগুড়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০২০, ০৯:৫৬আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৯:৫৬

২১ বছর পর মুক্তি পেলেন আবু সাইদ

করোনাকালে সরকারের বিশেষ ক্ষমায় ২১ বছর সাজা ভোগের পর মুক্তি পেলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের আবু সাঈদ (৪৯)। একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছিল। রবিবার (১৬ আগস্ট) দুপুরে তাকে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। জেলার শরিফুল ইসলাম এ তথ্য জানান। মুক্তি দেওয়ার জন্য সাঈদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


বগুড়া জেলা কারাগারের সূত্র জানায়, আবু সাঈদ ১৯৯৯ সালে নওগাঁর বদলগাছিতে একটি হত্যা মামলায় গ্রেফতার হন। ২০০৩ সালে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলার রায়ে এক বিচারক তাকে একজনকে মৃত্যুদণ্ড, সাঈদসহ দু’জনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দেন।
জেলার শরিফুল ইসলাম জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার বিশেষ ক্ষমায় দীর্ঘদিন জেলে থাকা ৩২৯ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বগুড়া কারাগার থেকে শুধু আবু সাঈদ মুক্তি পেয়েছেন। সাঈদ প্রথমে নওগাঁ কারাগারে ছিলেন। প্রায় ১০ বছর আগে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়।

সাঈদকে নিতে তার ছোট বোন দুলালী আসেন। মুক্তি পাওয়ার পর সাঈদ বলেন, ‘মনে হচ্ছে নতুন জীবন পেলাম। জানি না কোন ভালো কাজের জন্য সরকার আমাকে মুক্তি দিলো। জেলখানার চার দেয়াল জীবনের সঙ্গী হয়েছিল। সরকারের বিশেষ ক্ষমায় মুক্তি পেয়ে আবার বাড়ি ফিরতে পারছি। প্রায় ২১ বছর পর আবার পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে। আবার পরিবার নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবো।’
এদিকে বাড়ি ফেরার সময় প্যারালিগ্যালদের আইআরএসওপি প্রকল্পের পক্ষ থেকে সাঈদকে খাদ্য সহায়তা দেওয়া হয়। প্যাকেটে ২৫ কেজি নাজির শাইল চাল, পাঁচ কেজি মসুর ডাল, পাঁচ কেজি আলু, পাঁচ কেজি পেঁয়াজ, তিন লিটার সয়াবিন তেল, দুই কেজি লবণ, দুই কেজি চিনি, ছয়টা কাপড় ধোঁয়ার গুড়া সাবান, ছয়টা গায়ে দেওয়ার সাবান ও পাঁচটি মাস্ক ছিল।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম