বাঁচানো গেলো না গাধা পরিবারের নতুন অতিথিকে

রাজশাহী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২০, ১২:৪৪আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১২:৪৪

গাধা শাবকটিকে দুধ পান করানো হচ্ছে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় গাধা পরিবারের নতুন অতিথি শবকটির মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে শবকটি মারা যায়। জন্মের ২৪ ঘণ্টা পর শবকটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে চিকিয়াখানা কর্তৃপক্ষ।

এর আগে জন্মের সময় শবকটির বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন কর্তৃপক্ষ। জন্মের পর থেকে শাবকটি উঠে দাঁড়াতে পারেনি। নিজে থেকে মায়ের দুধও পান করতে পারেনি। চিড়িয়াখানার কর্মচারীরা ফিডারে করে শবকটিকে দুখ খাওয়াচ্ছিলেন। গত (২১ আগস্ট) শুক্রবার সকালে গাধা পরিবারে এই নতুন অতিথি এসেছিল।

রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার দায়িত্বশীল কর্মকর্তা রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সমর কুমার পাল জানান, গাধা শবকটি খুবই নাজুক অবস্থায় জন্ম নিয়েছিল। অপুষ্ট হওয়ায় সে ওঠে দাঁড়াতে পারেনি। শবকটিকে বাঁচানোর সবরকম চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

তিনি আরও জানান, বর্তমানে চিড়িয়াখানায় ৫টি গাধা আছে। শবকটির মা এখন সুস্থ আছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক