স্ত্রী হত্যার দায়ে ফাঁসি

রাজশাহী প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ১৬:৫৪আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৭:২১

অভিযুক্ত আসামি আবদুল রহমান রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে আবদুল রহমান নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আকবর আলী শেখ এই রায় ঘোষণা করেন।

আবদুল রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামে। ২০১৪ সালের ১৯ অক্টোবর সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার স্ত্রী রশিদা বিবির (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রশিদা বিবির ভাই মনসুর রহমান মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন খান জানান, বিচার চলাকালে আদালতে প্রমাণিত হয়েছে যে ২০১৪ সালের ১৮ অক্টোবর দিবাগত রাতে আসামি আবদুল রহমান পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রশিদা বিবিকে মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর তার মরদেহ ডোবায় ফেলে দেন। তাই আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি আবদুল রহমান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম