ধর্ষণ মামলায় সাংবাদিক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫২

আহসান হাবিব আতিক

বগুড়ায় এক কলেজছাত্রীকে (১৭) হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে আনন্দ টিভির স্পেশাল রিপোর্টার আহসান হাবিব আতিককে (৪০) গ্রেফতার করা হয়েছে। সদর থানা পুলিশ সোমবার (৩১ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিকালে ওই ছাত্রী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমানের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপশহর ফাঁড়ির এসআই রহিম উদ্দিন জানান, ভিকটিমের বাড়ি শহরের খান্দার এলাকায়। মেয়েটি এবার উচ্চ মাধ্যমিক পাস করেছেন। আতিক আনন্দ টিভির স্পেশাল রিপোর্টার এবং স্থানীয় ‘দৈনিক মহাস্থান’র স্টাফ রিপোর্টার ও কাহালু প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক।

এজাহারে বলা হয়েছে, আতিক ফোনে মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সে প্রায় মেয়েটিকে প্রাইভেট কারে করে বিভিন্ন স্থানে বেড়ানোর প্রস্তাব দিত। গত ৫ জানুয়ারি সকালে শহরের জ্বলেশ্বরীতলা এলাকায় রেটিনা কোচিং সেন্টারের গেটে যায় মেয়েটি। তখন আতিক কৌশলে মেয়েটিকে প্রাইভেট কারে তুলে শহরতলির চারমাথায় সেঞ্চুরি মোটেলে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে। মেয়েটি বাড়ি ফিরে ঘটনা জানালেও সম্মানের ভয়ে তার পরিবার নীরব থাকে। এরপর আতিক মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটির পরিবার রাজি না হলে সামাজিকভাবে হেয় এবং অন্যত্র বিয়েতে বাধা দেওয়ার কথা বলে। আর বিয়ে দিলেও সংসার করতে দেবে না বলে হুমকি দেয়।

ঘটনার আট মাস পর মামলা প্রসঙ্গে ছাত্রীর মা বলেছেন, আতিকের কাছে ছাত্রীর কিছু ছবি ও ভিডিও ছিল। এসব ফাঁস হওয়ার ভয়ে তারা এতদিন আইনের আশ্রয় নেননি।
এসআই রহিম উদ্দিন জানান, সোমবার রাতে ছাত্রীর মা মামলা দিলে একমাত্র আসামি আতিককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিকালে মেয়েটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। এছাড়া তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার