রাজশাহীর ৯ ইউএনও’র বাসভবনে সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩১ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩১

নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা

সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহী জেলার প্রত্যেকটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিরাপত্তায় বাসভবনে সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

রাজশাহী জেলা কমান্ড্যান্ট জাহিদ হোসেন জানান, হেড কোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী রাজশাহীর ৯ উপজেলায় ( গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর, দুর্গাপুর, পুঠিয়া, বাগমারা, চারঘাট ও বাঘা উপজেলা) চার জন করে মোট ৩৬ জন আনসারকে সদস্যকে সশস্ত্র অবস্থায় মোতায়েন করা হয়েছে। এরমধ্যে একটি উপজেলায় একজন সহকারী প্লাটুন কামান্ডার ও তিন জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা ইউএনও’র বাসভবনে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এরপর আনসারের সংখ্যা বাড়লে কিংবা নির্দেশনা আসলে ইউএনও যখন বাইরে যাবে। তখন আনসার সদস্য তার নিরাপত্তার জন্য যাবেন। আপাতত বাসভবনে তার নিরাপত্তায় থাকবেন।
এদিকে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান, ইউএনও’র বাসভবনের বাইরে আগে থেকে তার অফিস কার্যালয়ে গ্রাম পুলিশ নিরাপত্তায় থাকতো। তারা এখনও নিরাপত্তায় আছেন। তাদের দেখভাল করেন থানা পুলিশ। 
প্রসঙ্গত, দুর্বৃত্তের হামলায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ইউওনও ওয়াহিদা খানম গুরুতর আহত হওয়ার পর সরকার সারাদেশের সব উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত গ্রহণ করে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুধের মধ্যে কখন গুড় দিলে দুধটা ফেটে যাবে না
দুধের মধ্যে কখন গুড় দিলে দুধটা ফেটে যাবে না
ঢাকায় পূজামণ্ডপ কমেছে, বেড়েছে সারা দেশে
ঢাকায় পূজামণ্ডপ কমেছে, বেড়েছে সারা দেশে
ভারতে বাড়ছে মার্কিন ভিসার সাক্ষাৎকারের সময়
ভারতে বাড়ছে মার্কিন ভিসার সাক্ষাৎকারের সময়
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের পথ দেখছে বিজেপি
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের পথ দেখছে বিজেপি
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’