সিরাজগঞ্জে যমুনায় পানি বাড়ছে পঞ্চম দফায়

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৭

সিরাজগঞ্জে যমুনায় পানি বাড়ছে সিরাজগঞ্জে যমুনায় পানি বাড়ছে পঞ্চম দফায়। আগের ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতে ফের শুরু হয়েছে বন্যা। কাজিপুর পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ওপরে রয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

পানি বাড়ায় উপজেলার যমুনা চরের তেকানি, চরগিরিশ, নিশ্চিন্তপুর, মাইজবাড়ী, শুভগাছা, খাস রাজবাড়ী ও নাটুয়ারপাড়ার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। ডুবতে শুরু করেছে ফসলি জমি। পানি বাড়ায় নদী পাড়ের মানুষের মাঝে শঙ্কা শুরু হয়েছে।

কাজিপুর পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ওপরে পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল ৩টায় কাজিপুর পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া, জেলার শহরের হার্ডপয়েন্টে বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, দফায় দফায় বন্যায় কাজিপুরে আউশ এবং রোপা আমন ধানের ক্ষতি হয়েছে। নতুন করে ৬১০ হেক্টর জমির আউশ ও ৪৭৫ হেক্টর জমির রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে ৯০০ কৃষকের মাঝে বিনা  মূল্যে বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা আব্দুর রহিম জানান, পঞ্চম দফায় বন্যা শুরু হলেও আগাম প্রস্তুতি রয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম