অস্ত্র দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে কারাগারে

রাজশাহী প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ১১:৫১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:৫১

গ্রেফতার তিন জনের মধ্যে দুজন রাজশাহীতে অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে ফাঁসাতে গিয়ে ধরা খেয়েছেন তিন ব্যক্তি। অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার তিন জন হলেন নগরীর অলকার মোড় এলাকার রতন সরকারের ছেলে প্রতাপ সরকার (৪২), বোয়ালিয়াপাড়া এলাকার হায়দার আলীর ছেলে মো. মাসুম (৩৫) এবং সাহেববাজার মাস্টারপাড়া এলাকার শহিদুল হাসান ওরফে রনি (৩৫)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রতাপ আরএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) খবর দেন যে, বোয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা গোলাম আজম হোসেন ওরফে বাবুর একতলা বাড়ির ছাদে একটি কাটা বন্দুক রয়েছে। ডিবি পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে বাবুকে ফাঁসাতে কার্নিশ বেয়ে ছাদে উঠে অস্ত্রটি রাখা হয়েছে। তাই প্রথমেই শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে প্রতাপকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তিনি স্বীকার করেন যে, রনি ও মাসুমসহ তারা তিন জন বাবুকে ফাঁসাচ্ছিলেন। পরে অভিযান চালিয়ে রনি ও মাসুমকে আটক করা হয়।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: ঠিকাদার গ্রেফতার, প্রকৌশলী বরখাস্ত
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: ঠিকাদার গ্রেফতার, প্রকৌশলী বরখাস্ত
সরকার বাড়তি দামে এলএনজি আমদানি করছে কেন
সরকার বাড়তি দামে এলএনজি আমদানি করছে কেন
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার