রাত পোহালেই পাবনা-৪ আসনে উপনির্বাচন

পাবনা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৯



ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে নির্বাচনি সরঞ্জাম পাবনা-৪ আসনের উপনির্বাচন শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ উপলক্ষে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি উপকরণ।

শুক্রবার দুপুর ২টার পর নির্বাচনি কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে বুঝিয়ে দেওয়া হয় ভোটগ্রহণের উপকরণ। এরপর পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ভোটকেন্দ্রে। ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল, কলমসহ অন্যান্য উপকরণ। তবে ব্যালট পেপার ভোটকেন্দ্রে পাঠানো হবে শনিবার সকালে।

গাড়িতে ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে নির্বাচনি সরঞ্জাম এদিকে, নির্বাচন ঘিরে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে এক হাজার একশ’ পুলিশ সদস্য, এক হাজার ৫৪৮ আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক টিম। ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে নির্বাচনি সরঞ্জাম রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হবে বলে আশা করি। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশনের সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে।’ 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একটি নয়, মানুষের মস্তিষ্ক আসলে দুটি আলাদা অঙ্গ!
একটি নয়, মানুষের মস্তিষ্ক আসলে দুটি আলাদা অঙ্গ!
কফিশপ সংস্কৃতি কেন তরুণদের মধ্যে জনপ্রিয়
কফিশপ সংস্কৃতি কেন তরুণদের মধ্যে জনপ্রিয়
চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
অপ্রতিমরা কেন আর ঘরে ফেরে না
অপ্রতিমরা কেন আর ঘরে ফেরে না
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার