কলেজ ছাত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে লাঞ্ছিত, বিকাশ এজেন্ট গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২০, ১৬:৫৫আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৯:০০

খুঁটির সঙ্গে বাঁধা কলেজ ছাত্রী

 

বিকাশে টাকা তোলাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক কলেজ ছাত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত আশিকুর রহমান সোহানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে মল্লিকপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল উদ্দীন সরদার। গ্রেফতারকৃত আশিকুর রহমান সোহান চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার বেলেপুকুর মহল্লার রেজাউল করিমের ছেলে। 

প্রেস ব্রিফিংয়ে ওসি বাবুল উদ্দীন সরদার জানান, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলার নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিকাশের টাকা তোলাকে কেন্দ্র করে বিকাশ এজেন্ট সোহানের সঙ্গে ওই কলেজ ছাত্রীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ছাত্রী বিকাশের দোকান থেকে চলে গেলে সোহান তাকে রাস্তা থেকে ধরে এনে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুক্রবার বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ সুপারের নির্দেশে রাতেই অভিযান চালিয়ে সোহানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

ওসি আরও জানান, এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করেছেন।

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী