‘তোমার বোন, তোমার মা আজ সম্ভ্রমহারা। ধর্ষক তোমরা কারা-’এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী সংঘঠিত নারী নির্যাতন, যৌন হয়রানি ও ধর্ষনের প্রতিবাদ এবং নারীর সুরক্ষা নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বেসরকারি সংগঠন ‘স্পর্শ’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন স্পর্শ ফাউন্ডেশনের সভাপতি শাখওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ হেল্প লাইনের সদস্য শারমীন নাহার ও এনি খাতুন।
বক্তরা বলেন, ধর্ষণ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ। তাই সকল মা-বোনের নিরাপত্তায়, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানাই আমরা।







