আন্দোলনের মুখে রাবির হল খোলা রাখার সিদ্ধান্ত

রাজশাহী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৫, ২১:৪৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ২১:৪৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় শীতকালীন ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রবিবার প্রায় ছয় ঘণ্টা উপাচার্যসহ প্রশাসন ভবন অবরুদ্ধ করে আন্দোলন চালায় ছাত্রলীগ।আন্দোলনের মুখে প্রাধ্যক্ষ কাউন্সিল, শিক্ষক সমিতি এবং ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আগামী ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল। আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত।
ক্যাম্পাস ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, শীতকালীন ছুটিতে হল খোলা রাখতে বেলা ১১টা থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও প্রধান ফটক অবরুদ্ধ করে রাখে।এ সময় প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য প্রফেসর মোহাম্মদ মিজানউদ্দিন,প্রক্টর প্রফেসর তারিকুল হাসান,ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী।
এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিকাল সাড়ে চারটার দিকে প্রাধ্যক্ষ কাউন্সিল,শিক্ষক সমিতি এবং ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলোচনা শেষে শীতকালীন ছুটিতে হল খোলা রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসময় প্রাধ্যক্ষ কাউন্সিলের আহ্বায়ক শিউলি শামিম শান্তা বলেন, প্রতিবছরের মতো এবারও শীতকালীন ছুটিতে হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং ৮ জানুয়ারি ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কথা বিবেচনা করে হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বছরের অন্য ছুটিগুলোতেও হল খোলা রাখা হবে কিনা এ বিষয়ে জিজ্ঞেস করলে রাবি উপাচার্য প্রফেসর মোহাম্মদ মিজানউদ্দিন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্য ছুটিগুলোর বিষয়ে পরিবেশ পরিস্থিতি বুঝে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, উপাচার্য, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং প্রাধ্যক্ষ কাউন্সিলের নেতৃবৃন্দ আলোচনা করে আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আর অন্য ছুটিগুলোতে হল বন্ধ করার কোনও সুযোগ তাদের দেওয়া হবে না।
/এআর/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম