দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত

বগুড়া প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ২০:০৪আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২০:০৪






সাময়িক বরখাস্ত হওয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপি মনোনীত মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য পাওয়া গেছে।

এর অনুলিপি অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন), যুগ্ম সচিব (নগর উন্নয়ন-২), বগুড়ার জেলা প্রশাসক, পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র, প্যানেল মেয়র-১ ছাড়াও বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। পত্রটি পৌর মেয়রের কাছে প্রেরণ নিশ্চিত করে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানার মামলা নং-১৭/০৭, তারিখ ২৩/১০/২০০৭, জিআর-৬/০৭ (দুদক), স্পেশাল মামলা নম্বর ৪/০৮ এর অভিযোগপত্র এবং দুপচাঁচিয়া থানার মামলা নম্বর ১০, তারিখ ০৮/০৯/২০১৭ ধারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধ আইনের ৬(২) এর (ঈ)/১২, জিআর ১৫৯/১৭ (দুপ:) এর অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে।

সরকার মনে করে, মেয়র কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। তাই স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এর আগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হাইকোর্টের ভুয়া আদেশ জমা দিয়ে ১০ বছর একটি দুর্নীতির মামলা স্থগিত রাখার অভিযোগ পাওয়া যায়।

এ ব্যাপারে বগুড়ার স্পেশাল জজ আদালতের সপক্ষে সঠিক কাগজপত্র জমা দিতে মেয়র জাহাঙ্গীর আলম ও মামলার বাদী সাবেক মেয়র বেলাল হোসেনকে নির্দেশ দিয়েছেন।
বগুড়ার স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত এ সংক্রান্ত কোনও চিঠি পাননি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়র জাহাঙ্গীর আলম ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের