পাওনা টাকা আনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, আটক ৩

রাজশাহী প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ২২:১৮আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২৩:৩৩

ধর্ষণ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক নারী সবজি বিক্রেতাকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধামিলা লাড্ডুর মোড়ে মুন্টির আমবাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার বিনদারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে শুকুর (৪০), গোদাগাড়ী উপজেলার ধামিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রনি (৩০) ও মৃত আবু জাকিরের ছেলে বাবু (৪৫)। ওই নারীর মৌখিক অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাদের গ্রেফতার করে। এরপর রাতেই গোদাগাড়ী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, ধর্ষণের শিকার ওই নারী রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা। তবে তিনি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ভাড়া থাকেন এবং সবজি বিক্রি করে সংসার চালান। পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার হন বলে তিনি অভিযোগ করেছেন।
মাসুদ পারভেজ বলেন, তিনি প্রথমে কাশিয়াডাঙ্গা থানায় এসে অভিযোগ করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একজনকে গ্রেফতার করা হয়। পরে দামকুড়া থানা ও গোদাগাড়ী মডেল থানাসহ তিন থানা মিলে যৌথ অভিযান চালিয়ে অপর দুই জনকে গ্রেফতার করা হয়। রাতে তিন জনকেই গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওই নারী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রবিবার (১ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের