বিএনপি কর্মীর হাসুয়ার কোপে সাবেক ছাত্রলীগ নেতার কব্জি কর্তন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ০২:০৯আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০২:০৯

আহত আতিকুর রহমান সুমন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি কর্মী জান্নাতুল ইসলাম জিমের হাসুয়ার কোপে সাবেক ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সুমন গুরুতর আহত হয়েছেন। হাসুয়ার কোপে সুমনের বাম হাতের কব্জি কেটে গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর শিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সুমন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। 

গুরুতর আহত অবস্থায় সুমনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সুমনের পরিবারের সদস্যরা জানিয়েছেন। রাজনৈতিক বিরোধের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানান তারা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় তেলীপাড়া বাজারে যাওয়ার সময় শিংপাড়া এলাকায় জান্নাতুল ইসলাম জিমের মোটরসাইকেলে ধাক্কা খায় সুমন। এ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পযার্য়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। পরে জিমের বাড়ির সামনে দিয়ে সুমন নিজ বাড়িতে যাওয়ার সময় জিম হাসুয়া দিয়ে কোপ দিলে সুমনের বাম হাতের কব্জি গুরুতর জখম হয়। পরে আহত অবস্থায় সুমনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।’ 

ওসি আরও বলেন, ‘ঘটনার পর থেকে  জিম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় সমুনের বড় ভাই নুরুল ইসলাম জিমকে প্রধান আসামিসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে গোমেস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি