শাহজাদপুরে আটক ৪ জঙ্গি এখন কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২০, ২০:৫৭আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:২২

আটক ৪ জঙ্গিকে কারাগারে নেওয়া হচ্ছে

সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ার ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক সন্দেহভাজন চার জেএমবি সদস্যকে নাশকতা, সন্ত্রাস, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের ধারাসহ ৩টি পৃথক মামলায় অভিযুক্ত করা হয়েছে।

র‌্যাব-১২’র অপরাধ দমন বিশেষ ইউনিটের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে শনিবার (২১ নভেম্বর) বিকালে শাহজাদপুর থানায় মামলাগুলো রুজু করেন। সন্ধ্যার পর আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলো−জেএমবির শীর্ষ সক্রিয় সদস্য পাবনার সাথিয়া উপজেলার দাড়ামুধা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে শামীম হোসেন ওরফে কিরণ (১৯), একই এলাকার আবু তালেবের ছেলে নাইমুল ইসলাম (২৫), দিনাজপুর কোতোয়ালি থানার শশরাসাহাপাড়া গ্রামের মানিক হোসেনের ছেলে আতিউর রহমান (১৯) ও সাতক্ষীরা জেলার তালা থানার দক্ষিণ নলতা গ্রামের বজলুর রহমানের ছেলে আমিনুল ইসলাম শান্ত (২০)।

টানা সাড়ে ৫ ঘণ্টার অভিযান শেষে শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উল্লিখিত ৪ জেএমবি সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে। পরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল দল তাদের কাছ থেকে দুটি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি প্রশিক্ষণের কিছু বই উদ্ধার করে।

ছাত্র পরিচয়ে শাহজাদপুরের উকিলপাড়ায় ভাড়া নিয়ে তাবলিগ জামাতের ছদ্মবেশে তারা জেএমবির জিহাদি প্রশিক্ষণ কার্যক্রম চালাতো বলে জানায় র‌্যাব।  

আরও পড়ুন- 

শাহজাদপুরে ‘জঙ্গি আস্তানা’, চার জনের আত্মসমর্পণ

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের