কাটাখালী ও পুঠিয়া পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

রাজশাহী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ০৫:১০আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০৫:১০

কাটাখালী পৌরসভায় আ.লীগ ও বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রাজশাহীর পবা উপজেলার কাটাখালী ও পুঠিয়া পৌরসভার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) ওই দুই উপজেলা নির্বাচনি অফিসারের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তারা।

কাটাখালী পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত মিলে সাত প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পবা উপজেলা নির্বাচনি কর্মকর্তা শহীদুল ইসলাম প্রামাণিক। তিনি জানান, দলীয় টিকিট পেয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন, আওয়ামী লীগের আব্বাস আলী ও বিএনপির সিরাজুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবদুল মোতালেব, আবু সামা ও খোকনুজ্জামান মাসুদ। আর জামায়াতের দুই প্রার্থী হলেন মাজেদুর রহমান ও আবদুল হাই।

তিনি জানান, এ পৌরসভায় মেয়র পদে ৭ জন , সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১০ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

অন্যদিকে, পুঠিয়া পৌর নির্বাচনে মেয়র পদে চার জন মনোনয়নপত্র দাখিল করেছেন। পুঠিয়া উপজেলা নির্বাচনি কর্মকর্তা জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখানে আওয়ামী লীগের প্রার্থী ও পুঠিয়া পৌরসভার বর্তমান মেয়র রবিউল ইসলাম রবি মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি থেকে মনোয়নপত্র দাখিল করেছেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু, যুবলীগ নেতা গোলাম আজম নয়ন মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর। এর পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। প্রতিটি পৌরসভাতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম