চোখে মরিচ দিয়ে সাড়ে আট লাখ টাকা ছিনতাই

বগুড়া প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২০, ২৩:১০আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২৩:১৬

চোখে মরিচ দিয়ে সাড়ে আট লাখ টাকা ছিনতাই বগুড়া শহরে এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া দিয়ে সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চেলোপাড়ার আশ্রম এলাকায় এই ঘটনা ঘটে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ব্যাপারে তদন্ত চলছে। ভুক্তভোগী আবু রাফি ফকির (৩৫) সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি বাজার এলাকার মৃত হামিদুর রহমান খাজা ফকিরের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী।
ভুক্তভোগীর ভাই শাহীন আলম ফকির জানান, তার ভাই রাফি বাজারে মুদি ব্যবসায় করেন। তিনি তার ব্যবসার জন্য শহরের দত্তবাড়ি এলাকায় মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে সাড়ে আট লাখ টাকা ঋণ নেন। শনিবার সকালে কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি টাকা ফেরত দিতে রওনা হন। চেলোপাড়ায় আশ্রমের সামনে দিয়ে দত্তবাড়ি এলাকায় যাওয়ার সময় কয়েকজন তার পথরোধ করে। এরপর তাকে ধাক্কা দিয়ে ফেলে দুর্বৃত্তরা তার চোখে মরিচের গুঁড়া দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ব্যাপারে সদর থানায় ভুক্তভোগীর পরিবার মামলা করবেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য চেলোপাড়ার এলাকার কদবানুর ছেলে বাবলা নামে একজনকে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই ঘটনায় বিকাল পর্যন্ত কোনও মামলা হয়নি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম