ধর্মের নামে সহিংসতা গ্রহণযোগ্য হতে পারে না: ফজলে হোসেন বাদশা

রাজশাহী প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২০, ২৩:৫২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২৩:৫২

 




মতবিনিময় সভায় ফজলে হোসেন বাদশা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, পৃথিবীর বহু দেশে ধর্মের নামে সহিংসতা চলছে। এটি কখনও গ্রহণযোগ্য হতে পারে না। তাই ধর্মের সঠিক ব্যখ্যা জানা জরুরি। এক্ষেত্রে ধর্মীয় নেতারাই সঠিক ব্যাখ্যা অন্যদের কাছে তুলে ধরতে পারেন।



করোনাভাইরাসের সংক্রমণ রোধ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তি বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয় এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
তিনি বলেন, সারাবিশ্বই এখন একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনার কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে। পৃথিবীতে বহুবার মহামারি হয়েছে। হয়তো দ্রুতই এই পরিস্থিতি কেটে যাবে। তবে এটা ছাড়াও সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি আরও বড় মহামারি। এসব মহামারির কারণে একটি দেশ নিমিষেই ধ্বংস হতে পারে। এগুলোর কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এসব মহামারি রোধের জন্য ধর্মীয় নেতৃবৃন্দ ভূমিকা রাখতে পারেন। তারা মসজিদের খুতবা কিংবা ইসলামিক আলোচনাগুলোতে সঠিক ব্যাখ্যা দিয়ে মানুষকে সচেতন করে তুলতে পারেন।
বিশ্ব প্রেক্ষাপট তুলে ধরে ফজলে হোসেন বাদশা বলেন, পৃথিবীর অনেক দেশেই ইসলাম সংকটের মধ্যে আছে। লেবানন, সিরিয়া, ইরাক প্রভৃতি দেশে সামাজিক অস্থিরতা বিরাজ করছে। সেই তুলনায় আমাদের দেশ অনেক ভালো আছে। বাংলাদেশে ইসলাম হেফাজতে আছে। এখানে ইসলাম নিরাপদ, ধর্ম নিরাপদ।
সভায় সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ জালাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরীফুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের পুলিশ সুপার আব্দুস সালাম ও বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদার।

স্বাগত বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক একেএম মুজাহিদুল ইসলাম। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম