জানুয়ারিতে দেশে করোনার ভ্যাকসিন আনা হচ্ছে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ১৯:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৯:৫৮

সভায় কথা বলছেন খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে প্রথম ধাপে করোনা মোকাবিলায় সফল হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ধাপে ডাক্তার, নার্স, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও নির্বাচিত জনপ্রতিনিধিসহ আমরা সকলে সচেতন আছি ও সচেতনতা বৃদ্ধি করে করোনা মোকাবিলা করছি। সেই ধারাবাহিকতায় আসছে জানুয়ারিতে দেশে করোনার ভ্যাকসিন আনা হচ্ছে।

রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে দেশে করোনার ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে প্রতিটি উপজেলায় করোনার ভ্যাকসিন সঠিকভাবে ব্যবহার করার নীতিমালা তৈরি করা হয়েছে। মানুষের দেহে ভ্যাকসিন পুশ করার জন্য দেশের প্রতিটি উপজেলাও প্রস্তুত বলে জানান তিনি।
এর আগে মন্ত্রী নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম