১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ২১:১৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ২১:১৪

গ্রেফতার জালিয়াতি করে প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক লিমিটেডের বগুড়া জেলা শাখার ব্যবস্থাপকসহ চার কর্মকর্তার বিরুদ্ধে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন-দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম নিজ কার্যালয়ের উপপরিচালকের কাছে এ মামলা করেন। বিকালে উপপরিচালক এজাহারভুক্ত তিন কর্মকর্তাকে গ্রেফতার করেন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার তিন কর্মকর্তা হলেন—ব্যাংকের নির্বাহী কর্মকর্তা রেজানুল হক প্রিন্স ও রবিউল ইসলাম রবি এবং কর্মকর্তা আবদুর রউফ। এর আগে অপর মামলায় সাবেক শাখা ব্যবস্থাপক সওগত আরমানকে গ্রেফতার করা হয়। তাকে নতুন মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, শহরের বড়গোলা এলাকায় যমুনা ব্যাংক লিমিটেড বগুড়া শাখার ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) সওগত আরমান ২০১৮ সালের ৮ মে থেকে এ বছরের ২৩ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় ১৫ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার টাকা মূল্যমানের টেন্ডার ডকুমেন্ট ও পে-অর্ডার জাল করেন। এসব ডকুমেন্ট বগুড়া ও সিরাজগঞ্জে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারি কাজে ব্যবহার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে মেসার্স আমেনা বেগম, টুম্পা এন্টারপ্রাইজ ও শিমু কনস্ট্রাকশনসহ অন্তত একশ’ প্রতিষ্ঠানের অনুকূলে এ ধরনের জাল ব্যাংক ডকুমেন্ট দেওয়া হয়েছে।

এর আগে যমুনা ব্যাংক লিমিটেডের একই শাখা থেকে ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যবস্থাপক ও এভিপি সওগত আরমানসহ কয়েকজনের বিরুদ্ধে দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম মামলা করেন। এ মামলায় আদালত সওগত আরমান, তার স্ত্রী এবং এক প্রেমিকার ব্যাংক হিসাব ফ্রিজ করেন। 

দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, এ মামলা তদন্ত করতে গিয়ে ১৫ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার টাকা মূল্যমানের টেন্ডার ডকুমেন্ট ও পে-অর্ডার জাল করার তথ্য মেলে। সাবেক ব্যবস্থাপক সওগত আরমান অপর তিন কর্মকর্তা রেজানুল হক, রবিউল ইসলাম এবং আবদুর রউফ পরস্পর যোগসাজশে টাকাগুলো আত্মসাৎ করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম