রাজশাহীতে অটোরিকশার বর্ধিত ভাড়া বাতিল ঘোষণা 

রাজশাহী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২১, ০১:৫৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০১:৫৪

অটোরিকশার বর্ধিত ভাড়া বাতিল ঘোষণা করছেন রাজশাহী সিটি মেয়র

রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতি একক সিদ্ধান্তে ভাড়া বাড়ানোয় তা  বাতিল ঘোষণা করেছেন রাজশাহী সিটি করপোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে নগর ভবনের সরিৎদত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অটোরিকশা নিয়ন্ত্রণ কমিটির সভায় এই ঘোষণা দেন মেয়র।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মহানগরীতে চলাচলকারী অটোরিকশার ভাড়া বাড়ানোর দাবিতে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজশাহী সিটি করপোরেশন তাদের সেই প্রস্তাবের অনুমোদন দেয়নি। তারা একক সিদ্ধান্তে যে ভাড়া বাড়িয়েছে, তা বাতিল ঘোষণা করা হলো। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের কাছ থেকে পূর্বের ভাড়া আদায় করতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে সকলের সঙ্গে আলোচনা সাপেক্ষে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবে রাজশাহী সিটি করপোরেশন। রাজশাহী সিটি করপোরেশন অনুমোদিত ভাড়ার তালিকা যাত্রীদের জন্য সকল অটোরিকশায় প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, অটোরিকশা, চার্জার রিকশা ও চালক লাইসেন্স আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নবায়ন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করা হলে পরদিন ১৬ জানুয়ারি থেকে নবায়নের ক্ষেত্রে ১৫ শতাংশ সারচার্জ প্রযোজ্য হবে। ১৫ জানুয়ারির পর সিটি করপোরেশন এলাকায় নিবন্ধনবিহীন কোনও অটোরিকশা ও চার্জার রিকশা চলাচল করতে পারবে না। নবায়নবিহীন অটোরিকশা ও চার্জার রিকশা চলাচল করলে সেগুলো জব্দ ও জরিমানা আদায় করা হবে।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভায় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) অনির্বাণ চাকমা, ট্রাফিক ইন্সপেক্টর মোফাখখারুল ইসলাম, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ-সাঈদ, সহকারী প্রকৌশলী আহমদ আল মঈন, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যান) কাজী আনোয়ারা দিল, পরিদর্শক (যান) সাইদুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক মো. রিমন, রাজশাহী মহানগর জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম