জেলা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবীদের

বগুড়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ১৭:৩৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৭:৩৪

বগুড়ায় আইনজীবীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য জেলা ও দায়রা জজ আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বগুড়া অ্যাডভোকেটস্ বার সমিতির তলবি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আদালত সূত্র বলেছেন, আসামিদের জামিন না দিলে কতিপয় সিনিয়র আইনজীবী উল্টো বিচারকের সঙ্গে অসৌজন্য আচরণ করেন। তাদের বদলি করাসহ নানভাবে হুমকি-ধামকিও দেওয়া হয়ে থাকে।

বার সমিতি কার্যালয়ে আয়োজিত তলবি সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু। তিনি বলেন, 'বগুড়ার সিনিয়র ও জুনিয়ার আইনজীবীদের সঙ্গে বিভিন্ন সময় অশোভন আচরণ করায় সমিতির পক্ষে এই তলবি সভা আহ্বান করা হয়। ১৮ জন আইনজীবী বক্তব্য রাখলেও ১১ জন আগামী ১৭ জানুয়ারি রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য জেলা ও দায়রা জজ আদালত বর্জনের পক্ষে মত দেন। অবশিষ্ট আট জন কিছুদিনের জন্য বর্জনের কথা বলেন। পরে সভায় সংখ্যাগরিষ্ঠ বক্তার মতামতের ভিত্তিতে সমিতি এই সিদ্ধান্ত নেয়।'

আইনজীবীরা জানান, বগুড়া অ্যাডভোকেটস্ বার সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু গত ১১ জানুয়ারি জেলা জজ আদালতে একটি হত্যা মামলার আসামির জামিনের আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার জামিন নামঞ্জুর করেন। আইনজীবীরা অভিযোগ করেন, এতে ওই সিনিয়র আইনজীবী ক্ষিপ্ত হয়ে জেলা জজের সঙ্গে অসৌজন্য আচরণ করেন। তখন জজ পুলিশকে খবর দিলে আইনজীবী আদালত থেকে বেরিয়ে যান। এই ঘটনায় বিচারকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিন্তা-ভাবনা করছেন।

তবে অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু বলেন, 'জেলা ও দায়রা জজ তার সঙ্গে অশোভন আচরণ করেছেন।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক