ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:০২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৩

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা বিদিরপুর মহল্লায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশু দুটির হাত ও চোখের ক্ষতি হয়েছে বলে পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে। 

আহত শিশুরা হলো পৌর এলাকার গণকা বিদিরপুর মহল্লার আশরাফুল হক বাবুর মেয়ে মহরমী আক্তার মায়া (১১) ও মারিয়া খাতুন (২)।

হাসপাতাল ও আহত ওই দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বিকালে দুই বোন বাড়ির পেছনে খেলার সময় একটি লাল রঙের বস্তু দেখতে পায়। এ সময় তারা সেটি নিয়ে খেলতে শুরু করে। খেলার একপর্যায়ে মায়ার হাত থেকে সেটি পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে এবং তারা মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাহিদ আহম্মেদ তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, কয়েকদিন আগে আলীনগর ও গণকা বিদিরপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপরে মধ্যে ককটেল বিস্ফোণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই সময় ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। ওই এলাকায় তল্লাশি চালানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী