হতাশা থেকে আত্মহত্যা করেন রাবি শিক্ষার্থী!

রাবি প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫১

ছাত্রী হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোবাসসিরা তাহসিন ইরার মরদেহ ময়না তদন্তের পর দাফন হয়েছে। তার সহপাঠীও পরিবার সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন ইরা। প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপড়েন থেকে এ হতাশার সৃষ্টি বলে পুলিশ, পরিবার ও সহপাঠী সূত্রে জানা গেছে। এদিকে পুলিশের সুরতহাল রিপোর্টে আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। 

গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে রাবি সংলগ্ন মির্জাপুর এলাকার এক ছাত্রী হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে মতিহার থানা পুলিশ। পরে প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবার, সহপাঠী ও পুলিশ সূত্রে জানা যায়, এই তরুণীর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্যের দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। ওই ছেলে নিজ থেকে সম্পর্কের ইতি টানতে চেয়েছিল। এতে হতাশা তৈরি হয় মেয়েটির মাঝে। ঘটনার দিন রাত একটা পর্যন্ত মেসের বান্ধবীদের সঙ্গে সে আড্ডা দিয়েছিল। উচ্চস্বরে কথাও বলে কারও সঙ্গে। ভোরে শয়নকক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় অন্যরা। 

ইরার ভগ্নিপতি গণপূর্তের ইজাজ আহমেদ এ তথ্য স্বীকার করেন। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, প্রেমে বিচ্ছেদ থেকে হতাশা তৈরি হয়েছিল ওর ভেতরে। প্রেম ভেঙে যাওয়ার হতাশা থেকে সে এই সিদ্ধান্ত নিয়েছে হয়তো। জীবনটা অনেক বড় এটা তাকে বোঝানো হয়েছিল। কিন্তু তার প্রেমিক সম্পর্ক গুটিয়ে নেওয়ার বিষয়টি সে মানতে পারেনি। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেলে মানাটাও কঠিন। তবে আরও কিছু আছে কিনা ময়নাতদন্তের পর বলা যাবে। ইরার দাফন সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

এদিকে রবিবার( ৩১ জানুয়ারি) মৃতের সুরতহাল দেখে আত্মহত্যা বলে ধারণা করেছে পুলিশ। প্রতিবেদনেও তার উল্লেখ আছে।

মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হাসান বলেন, প্রাথমিক তদন্তে ওই শিক্ষার্থীর আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শিউলী খানম জানিয়েছেন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেতে ১০/১২ দিন সময় লাগতে পারে।

 

 

/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান