মূর্তির দেহ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার চুরি, আটক ৪

বরিশাল প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪২

মন্দিরের মূর্তির শরীরে পরানো ছিল ৩০ ভরি স্বর্ণালংকার। ১৩ লাখ টাকা দামি এসব অলংকার চুরি করেছে দুর্বৃত্তরা। বরিশালের উজিরপুরের শিকারপুর ইউনিয়নের তাঁরাবাড়ির উগ্রতাঁরা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে মন্দির কর্তৃপক্ষ এ ঘটনা টের পায়। দুপুরে সন্দেহজনকভাবে চারজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হচ্ছেন পরিমল মাঝি, তার ভাই সঞ্জয় মাঝি, গোপাল গাইন ও রনজিৎ দাস। এদের সবাই উজিরপুরের বাসিন্দা।

মন্দির কমিটির সহ-সভাপতি দেবাশীষ দাস ও সাধারণ সম্পাদক অমল দাস গুপ্ত জানান, সোমবার সকালে সেবায়েত গৌরাঙ্গ চক্রবর্তী মন্দিরের একটি দরজা খোলা দেখতে পান। এরপর ভেতরে ঢুকে তিনি দেবীর শরীরে পরিহিত স্বর্ণালংকার দেখতে না পেয়ে স্থানীয়দের অবহিত করেন। দেবীর শরীরে ৩০ ভরি স্বর্ণ ছিল। যার বর্তমান মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

তারা আরও জানান, মন্দিরের একটি দরজার তালা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, ওই দরজার তালা খুলে সেদিক দিয়ে মন্দিরে প্রবেশ করে দুর্বৃত্তরা। মন্দিরের চারদিক সিসি ক্যামেরার আওতাভুক্ত এবং ভেতরেও দুটি সিসি ক্যামেরা রয়েছে। দুর্বৃত্তরা বাইরের সিসি ক্যামেরাগুলো ঘুরিয়ে দিয়ে মন্দিরে ঢোকে, তবে ভেতরের ক্যামেরাগুলো সঠিক স্থানে থাকায় সোনা চুরির ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে বলে দাবি করেন তারা।

সেবায়েত গৌরাঙ্গ চক্রবর্তী জানান, রবিবার রাতে দেবীর পূজা দিয়ে মন্দিরের প্রধান গেটে তালা লাগিয়ে বাড়ি যান। সোমবার সকালে গেট খুলে দেবীর সোনার মুকুটসহ শরীরের অলংকার দেখেননি। এমনকি মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরা চালু থাকলেও সেগুলো উল্টানো ছিল। তার ধারণা রবিবার রাতের যে কোনও সময়ে দুর্বৃত্তরা ওই মন্দিরে প্রবেশ করে মূর্তির স্বর্ণ চুরি করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে। স্বর্ণ উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

প্রাচীন এই মন্দিরটি ২০১৬ সালে বরিশালের বিশিষ্ট চিকিৎসক পিযুষ কান্তি দাস এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারের আর্থিক সহায়তায় পুনর্নির্মান করা হয়। ওই বছরই মূর্তির শরীরে ৩০ ভরি স্বর্ণালংকার পরানো হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী