সাঁথিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে, বাবা-মেয়ের মৃত্যু

পাবনা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩২

পাবনার সাঁথিয়ার ভিটাপাড়া এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে এর নিচে চাপা পড়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

নিহতরা হলেন দিনমজুর বাবা শাহ বাবু (৩৭) এবং তার মেয়ে বৃষ্টি (১২)। তবে অল্পের জন্য রক্ষা পান শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও তিন বছরের ছেলে সাগর।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার রাতে নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪৫৩২) সিরাজগেঞ্জর বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় রাতের খাবার খাচ্ছিলেন দিনমজুর শাহ বাবু ও তার স্ত্রী-সন্তান। হঠাৎ ট্রাকটি ঘরে ঢুকে পড়লে এর নিচে চাপা পড়ে শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছেন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম