জামায়াতের কাউন্সিলর প্রার্থীর হামলায় আ’লীগ প্রার্থী আহত

বগুড়া প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৯

বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর ও পুনরায় প্রার্থী রুহুল কুদ্দুস ডিলু এবং তার লোকজনের মারপিট ও ছুরিকাঘাতে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মজিদ গুরুতর আহত হয়েছেন।

গত ৫ ফেব্রুয়ারি সকালে শাজাহানপুর উপজেলা বেজোড়া মুন্সিপাড়ায় এ হামলার ঘটনায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহতের স্ত্রী নুরুন্নাহার জলি শনিবার রাতে শাজাহানপুর থানায়

জামায়াত সমর্থক ডিলুসহ ১০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আহত কাউন্সিলর প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলা রেকর্ড হয়েছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলায় বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড অবস্থিত। জামায়াত সমর্থিত রুহুল কুদ্দুস ডিলু ওই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর নির্বাহী সদস্য আবদুল মজিদ এবারে দল সমর্থিত প্রার্থী হয়েছেন। গত ৫ ফেব্রুয়ারি সকালে আবদুল মজিদ নির্বাচনী প্রচারণার জন্য বেজোড়া মুন্সিপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি জানতে পারেন, ওই গ্রামে মসজিদের কাছে একটি বাড়িতে জামায়াত নেতা পৌর কাউন্সিলর ডিলুসহ অন্যরা নাশকতার পরিকল্পনা করছিলেন। তিনি সরেজমিন ওই বাড়িতে গিয়ে অভিযোগের সত্যতা পান।

তখন তিনি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দেন। ডিলু ও তার লোকজন পুলিশকে খবর দেবার বিষয়টি টের পেয়ে আবদুল মজিদের উপর হামলা চালান। মজিদকে মারপিট ও উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী জামায়াতের লোকজন পালিয়ে যান।

এ প্রসঙ্গে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু জানান, তিনি জামায়াত সমর্থক। তবে তিনি বা তার লোকজন নাশকতার কোনও বৈঠক বা প্রার্থীকে মারপিট করেননি।

২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বাকী জানান, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর প্রার্থী মজিদকে মারপিটের ঘটনায় জামায়াত নেতা ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডিলু এবং তার লোকজন জড়িত। তিনি অবিলম্বে এ ঘটনায় জড়িত ডিলু ও তার লোকজনকে গ্রেফতার দাবি করেছেন। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে জামায়াত প্রার্থী ডিলু ও তার লোকজনকে গ্রেফতার করা হবে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম