বিরল ‘রেড কোরাল’ সাপটিকে সুস্থ করতে সময় লাগবে ২ মাস

রাজশাহী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৩

পঞ্চগড়ে উদ্ধারকৃত বিরল প্রজাতির রেড কোরাল কুকরি সাপটির শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। পুরোপুরি সুস্থ হতে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে।

কয়েক দিন আগে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার এলাকা থেকে বিরল প্রজাতির সাপটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় সাপটির নাড়িভুঁড়ি বের হয়ে যায়। চিকিৎসার মাধ্যমে সাপটিকে বাঁচানোর চেষ্টা চলছে। রাজশাহীর পবা উপজেলায় সাপ উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাপ গবেষক বোরহান বিশ্বাস রোমন এ তথ্য জানিয়েছেন।

বোরহান বিশ্বাস রোমন আরও জানান, এটি একটি স্ত্রী সাপ। পরবর্তীকালে ডিম দেওয়ারও সুযোগ রয়েছে। সাপটি এখন খাবার গ্রহণ করবে না। নরম খাবার দিতে আরও ১৫ দিনের মতো সময় লাগতে পারে। পুরো সুস্থ হলে এর ক্ষতপূরণে দুই থেকে তিন বার খোলস পরিবর্তন করতে হবে। তবে শেষ পর্যন্ত দাগ থেকেই যাবে। সাপটির প্রাণ এখনও ঝুঁকিমুক্ত না। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সাপটিকে তারা বাঁচাতে পারবেন।

সুস্থ হওয়ার পর সাপটি নিয়ে গবেষণা করা হবে। এরপর যেখান থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছিলো সেখানেই ছেড়ে দেওয়া হবে বলে জানান রোবহান বিশ্বাস রোমন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম