আদালত চত্বরে আইনজীবী প্রহার: ৪ পুলিশ সাময়িক বরখাস্ত

নওগাঁ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৬

নওগাঁয় পুলিশ কর্তৃক আইনজীবী প্রহারের ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচি ১৪ দিন পর প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষী চার পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে আইনজীবীরা কর্মসূচি প্রত্যাহার করেন। পুলিশ সুপার গঠিত তদন্ত কমিটি এ ঘটনা তদন্ত করে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের কর্মসূচি প্রত্যাহার করা হয়। এদিন বিকাল ৪টায় বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সরদার সালাহ উদ্দিন মিন্টু কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আশফাকুর রহমান রবসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি কোর্ট চত্বরে প্রবেশ করার সময় পরিচয় দেওয়ার পরও জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সদস্য আবু সাঈদ মুরাদকে পুলিশ প্রবেশ করতে বাধা প্রদান করে। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা সম্মিলিতভাবে মুরাদের উপর হামলা চালান। রাইফেলের বাটসহ লাঠিসোঁটা দিয়ে বেদম প্রহার করে তাকে মারাত্মক আহত করা হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনজীবীরা জরুরি সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আদালতের কার্যক্রম বন্ধসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির ডাক দেন। এই কর্মসূচির অংশ হিসেবে চার দিন পুরোপুরি কলমবিরতি পালন করেন তারা। পরবর্তী দিনগুলোতে কালোব্যাজ ধারণ, বার ভবনে কালো পতাকা উত্তোলন ও মৌন মিছিলসহ নানা কর্মসূচি অব্যাহত রাখেন।

সেখানে সেদিন কর্তব্যরত পুলিশ সদস্যদের ক্লোজড করে অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল আকতারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। কমিটির তদন্ত শেষে দোষী প্রমাণিত হওয়ায় ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম