শপথ নিলেন রাজশাহী বিভাগের ১২ পৌরসভার মেয়র-কাউন্সিলর

রাজশাহী প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৬

রাজশাহী বিভাগের ১২টি পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান।

এ সময় শপথ নেন– পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দীন প্রধান; রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালার মেয়র সাইদুর রহমান, মোহনপুর উপজেলার কেশরহাটের মেয়র শহিদুজ্জামান শহিদ; চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের মেয়র মতিউর রহমান; নাটোরের সিংড়ার মেয়র জান্নাতুল ফেরদৌস; নওগাঁর মেয়র নাজমুল হক, ধামুইরহাটের মেয়র আমিনুর রহমান; বগুড়ার শিবগঞ্জের মেয়র তৌহিদুর রহমান মানিক, ধুনটের মেয়র এজিএম বাদশা, নন্দীগ্রামের মেয়র আনিছুর রহমান, গাবতলীর মেয়র সাইফুল ইসলাম এবং কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নান।

বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর শপথবাক্য পাঠ করান এরপর বিভাগের এই ১২ পৌরসভার ৩৯ জন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শপথবাক্য পাঠ করেন। শেষে এসব পৌরসভার ১১৭ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরকে শপথ করানো হয়।

শপথবাক্য পাঠ করানো শেষে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর বলেন, ‘পৌরসভা স্থানীয় সরকার বিভাগের একটি শক্তিশালী প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়েও এটি বড়। কিছু পৌরসভা অর্থনৈতিকভাবে দুর্বল হলেও সীমিত সম্পদ নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

নবনির্বাচিত এই জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন থেকে মনে করতে হবে আপনি পৌর এলাকার সব মানুষের মেয়র ও কাউন্সিলর। জনগণ আপনাদের সম্মান দিয়েছে। সেই সম্মান ধরে রাখতে হবে। কারণ, আপনার নামের সঙ্গে একটা “সিল” পড়ে গেছে। পরেরবার আপনি নির্বাচিত না হলেও সারাজীবনের জন্য আপনার নামের সঙ্গে “মেয়র” বা “কাউন্সিলর” শব্দটা যোগ হয়েছে। এটা একটা বিরল সম্মান। কাজেই এই সম্মান রক্ষা করে চলতে হবে।’

শপথ নিলেন রাজশাহী বিভাগের ১২ পৌরসভার মেয়র-কাউন্সিলর পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে গত ৩০ জানুয়ারি রাজশাহী বিভাগের এই ১২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বুধবার নবনির্বাচিতরা শপথ গ্রহণ করলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগের পরিচালক মো. জিয়াউল হক ও উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী