বগুড়ায় বিদ্রোহী প্রার্থী মান্নানকে আ.লীগ থেকে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৪

বগুড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) আবদুল মান্নান আকন্দকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  বুধবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন এবং সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে।

বগুড়া পৌর আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নান আকন্দকে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তার সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই। দলীয় নেতাকর্মীদের মান্নানের সঙ্গে সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচনে পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান আকন্দ বিদ্রোহী প্রার্থী হন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অব্যাহতি প্রসঙ্গে আবদুল মান্নান আকন্দ জানিয়েছেন, কোনও সভা না করে এককভাবে কাউকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া যায় না। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার উচিত নয়। তাই নিজের সিদ্ধান্তে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক মান্নান সমর্থকরা জানান, আবু ওবায়দুল হাসান ববি দলীয় প্রার্থী হলেও আওয়ামী লীগের দায়িত্বশীল অনেক নেতা তার বিপক্ষে কাজ করছেন। কোনও কোনও নেতা ব্যক্তিস্বার্থে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার জন্য ভোট চাইছেন। ভোট সংগ্রহে বাড়ি বাড়ি লোক পাঠানো হচ্ছে। অথচ সংগঠন এসব ছদ্মবেশীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রতিহিংসার কারণে আবদুল মান্নানকে অবৈধভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা মনে করেন, এ অব্যাহতির কারণে মান্নানের নির্বাচনে ফলাফল আরও ভালো হবে।

বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন জানান, আবদুল মান্নান আকন্দ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া তিনি নির্বাচনি প্রচারণায় সিনিয়র নেতৃবৃন্দকে গালিগালাজ করছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়। কেন্দ্রের পরামর্শে তাকে পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান