জয়পুরহাটে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো

জয়পুরহাট প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৩

জয়পুরহাট পৌরসভার নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জয়পুরহাট পৌরসভায় ৫২ হাজার ৪৭৩ জন ভোটার এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৯টি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেটসহ প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ ৫ জন করে পুলিশ ও ৯ জন করে আনছার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ভোটের মাঠে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম। নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক