পবা উপজেলা উপ নির্বাচনে চেয়ারম্যান নৌকার ইয়াসিন

রাজশাহী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫১

রাজশাহীর পবা উপজেলা পরিষেদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদের জয়ী হয়েছেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

পবা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৭৭ হাজার ৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মামুনুর সরকার জেড পেয়েছেন ৬ হাজার ৩১৫। এছাড়া অন্য প্রতিদ্বন্দ্বী মুসলীম লীগের আফজাল হোসেন হ্যারিকেন প্রতীকে ভোট পেয়েছেন ৫১২।

পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক জানান, নির্বাচনে ৭৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

তিনি আরও জানান, রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপ নির্বাচনে উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন। যার ভোটার সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৪৪৪ জন। নারী ভোটার ১ লাখ ২০ হাজার ১৫৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ২৮৫ জন। ভোট কেন্দ্র ৭৯টি এবং বুথসংখ্যা ৫৪৮। এই নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৫ দশমিক ২৮ শতাংশ।

উল্লেখ্য, আওয়ামী লীগের প্রবীণ নেতা মুনসুর রহমানের মৃত্যুতে পবা উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি শূন্য হয়। তিনি করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি