স্ত্রীর প্রাইভেট কার নিজের নামে করায় ব্যবসায়ী পিটারের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২৩:৩৪আপডেট : ০২ মার্চ ২০২১, ২৩:৩৪

রাজশাহীতে স্ত্রীর প্রাইভেট কার জালিয়াতি করে নিজের নামে করে নেওয়ায় ব্যবসায়ী নুরুজ্জামান পিটারকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) রাজশাহীর অতিরিক্ত সিএমএম আদালতের বিচারক নূর রেজাউল করিম এ সাজা প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসলাম সরকার। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আলী আসরাফ মাসুম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহীর ব্যবসায়ী নুরুজ্জামান পিটার ২০১১ সালে তার প্রাক্তন স্ত্রী সাবিনা আনজুম শাপলার সাদা রঙের একটি টয়োটা প্রাইভেট কার জালিয়াতি করে নিজের নামে রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএ অফিসে কাগজপত্র জমা দেন। তবে তার স্ত্রী শাপলা বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে ওই বছরের এপ্রিল মাসে একটি জালিয়াতির মামলা করেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণ এবং উভয়পক্ষের শুনানি শেষে পিটার দোষী প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালত তাকে এ সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর পিটারকে কারাগারে পাঠানো হয়েছে।

তার এ সাজায় রাজশাহীর ব্যবসায়ী মহলে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। জানিয়েছেন, নুরুজ্জামান পিটার অনেকের সঙ্গে বিভিন্ন সময়ে প্রতারণা করেছেন। এছাড়া প্রাইভেট কার জালিয়াতি মামলায় এমন সাজায় মামলার বাদী সাবিনা আনজুম শাপলা ন্যয়বিচার পেয়েছেন বলে জানিয়ে তিনিও সন্তোষ প্রকাশ করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের