অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

পাবনা প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ১৯:৫২আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৯:৫২

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (৮ মার্চ) দুপুরে পাবনা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সেখানে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে আটক করেছে।

আটক দুজন হলো– পাবনার বেড়া উপজেলার রাকশা গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মনসুর মিঠু (৩৫) এবং একই উপজেলার নাটিয়া বাড়ি রাজনারায়ণপুর গ্রামের মো. হানিফ কাজীর ছেলে আব্দুল আল ছিয়াম কাজী (২২)।

উদ্ধার করা অস্ত্র পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, উপজেলার নাটিয়াবাড়ি এলাকায় আলম হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র তৈরির বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গোয়েন্দা পুলিশ জেলা পুলিশকে অবহিত করে। পরে জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। অভিযানে ওই বাড়ি থেকে একটি পিস্তল, একটি রিভলভার ও দুটি শাটারগান উদ্ধার করা হয়। সেই সঙ্গে অবৈধ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অবৈধ অস্ত্র তৈরির বিষয়টি স্বীকার করেছে। আটককৃত দুই জনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র তৈরি আইনে মামলার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম