‘অনুমোদনহীন’ কয়েল কারখানায় আগুন, শ্রমিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ১১:৫১আপডেট : ১৩ মার্চ ২০২১, ১১:৫৮

বগুড়ায় কয়েল তৈরির কারখানায় আগুনে পুড়ে বেলাল হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) সকালে সদর উপজেলার শিকারপুরের নেংরাবাজার এলাকার ‘সুপার মসকুইটো কয়েল’ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল হামিদ এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিকারপুর নেংরাবাজার এলাকায় শাহিনুর ইসলাম নামে এক ব্যবসায়ী তার বিড়ি/সিগারেট কারখানার ভেতরে অনুমোদন ছাড়াই ‘সুপার মসকুইটো কয়েল’ কারখানা গড়ে তোলেন। কয়েল কারখানার শ্রমিক সিরাজগঞ্জের শাহজাদপুরের মজিবর রহমানের ছেলে বেলাল হোসেন রাতে কারখানাতে ঘুমাতেন। শনিবার সকাল ৬টার দিকে এলাকাবাসী কারখানার ভেতর থেকে কালোধোঁয়া বের হতে দেখেন। তখন তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান।

কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে করছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে কারখানার মধ্যে আগুনে পুড়ে মারা যাওয়া শ্রমিক বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশে হস্তান্তর করেন তারা।

তিনি জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে কারখানার ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের ব্যাপারে মালিক পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আগুনে পুড়ে মারা যাওয়া শ্রমিক বেলাল হোসেনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী