শিশু বায়তুল হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ১৫:৪৪আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৫:৪৪

চাঁপাইনবাবগঞ্জে শিশু বায়তুল হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের দন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম আসামিদের অনুপস্থিতে এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের দুই ছেলে রহিম ও ফারুক হোসেন।

মামলার বিবরণে অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, ‘২০১০ সালের ১৯ জানুয়ারি রাতে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে আসামি রহিম ও ফারুক তার মামাতো ভাই নজরুল ইসলামের পরিবারের ওপর ককটেল হামলা চালায়। এতে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। এসময় আসামিদের ককটেল হামলা থেকে বাঁচতে পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যাওয়ার সময় নজরুলের ভাতিজা ও ভাই নুরুল ইসলামের ছেলে বায়তুল (৭) ককটেলের হামলায় নিহত হয়।

এ ঘটনায় ২০১০ সালের ২০ জানুয়ারি সদর মডেল থানায় মামলা দায়ের করেন চাচা নজরুল ইসলাম। পরে মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান আসামি রহিম ও ফারুককে অভিযুক্ত করে ২০১০ সালের ৮ জুন আদালতে অভিযোগপত্র দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম