পোরশায় রোহিঙ্গা যুবক আটক

নওগাঁ প্রতিনিধি
২৫ মার্চ ২০২১, ২১:৩৯আপডেট : ২৫ মার্চ ২০২১, ২১:৩৯

নওগাঁর পোরশায় রুবেল (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার কালাইবাড়ি বাজার এলাকায় ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। রুবেল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর রহমানের ছেলে। তার দেশের বাড়ি মায়ানমার রাখাইন মংডুতে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খাঁন বলেন, রুবেলকে উপজেলার কালাইবাড়ি বাজারে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। পরে সংবাদ পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা যুবক রুবেল কয়েকদিন আগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়েছে। এরপর চট্টগ্রাম থেকে ট্রেনযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার রোহনপুরে নামে। সেখান থেকে একটি ট্রাকে উঠে আজ বৃহস্পতিবার সকালে পোরশায় চলে আসে। এরপর বাজারের ঘোরাঘুরি করছিল।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম