কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে গিয়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ১৭:০৬আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৭:০৬

সিরাজগঞ্জের তাড়াশে কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথী (১১) উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে ও রিথী (১২) একই এলাকার শাহজাহান প্রামানিকের মেয়ে। উভয়ই ভায়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ভায়াট গ্রামে লিজ নেওয়া পুকুরে রবিবার রাতে বিষ দেয় মালিক আব্দুল বরাত। মঙ্গলবার সকাল থেকেই স্থানীয়রা ওই পুকুরে নেমে মাছ মারছিল। এতে বিথী ও রিথীসহ বেশ কয়েকজন শিশুও ওই পুকুরে মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরার একপর্যায়ে তারা দুই জনই পানিতে ডুবে যায়। মাছ মারা শেষে অন্যরা উঠে গেলেও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই পুকুরে নেমে খোঁজ শুরু করে। এ সময় পুকুরের ডোবা থেকে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয়দের ধারণা, কীটনাশক দেওয়া পুকুরের বিষাক্ত পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, শুনেছি পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের