বাবা-ছেলে মিলে গাঁজা চাষ

রাজশাহী প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২১, ২০:৫৫আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২০:৫৫

রাজশাহীর বাগমারায় গাঁজা চাষের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের খুঁজিপুর গ্রামের মাহাবুর রহমান (৩৯) ও তার ছেলে মাহাফুজুর রহমান সাগর (১৯)। এ সময় পুলিশ মাঠ থেকে ৫৪টি গাঁজার গাছ উদ্ধার করে। গাঁজাগুলোর ওজন ২৪ কেজি।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের খুঁজিপুর গ্রামের মাহাবুর রহমান দীর্ঘদিন থেকে বাড়ির পাশে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসাইন ফোর্স নিয়ে সোমবার (৫ এপ্রিল) রাতে অভিযান চালায়। অভিযানে পুলিশ মাহাবুর রহমানের জমিতে গাঁজার বাগান দেখতে পায়। গাঁজা চাষের অভিযোগে তাকে ও তার ছেলে সাগরকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, মাহাবুর রহমান দীর্ঘদিন থেকে ওই জমিতে গাঁজা চাষ করে আসছেন। গাঁজাগুলো সেখান থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে এলাকার পরিবেশ নষ্ট করছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক