ঘরে আগুন, পুড়ে মৃত্যু শিক্ষার্থীর

নাটোর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ১৬:৫২আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৬:৫২

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিক্রমপুর গ্রামে আগুনে পুড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সাগর (১৮) ঐ গ্রামের আবুবক্কর সিদ্কিী বাবুর ছেলে।

বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে নাটোর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে সিংড়া থানা পুলিশ।

সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিক ও ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাগর গত বছর উপজেলার জামতলী আমজাদ হোসেন মেমোরিয়াল বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

ইউপি চেয়ারম্যান আলহাজ আরিফুল ইসলাম জানান, প্রতিবেশী আবুল কালামের বাড়ি দেখাশোনা করার জন্য সাগর প্রতিদিনের মতো গত রাতেও ওই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ওই বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের চিৎকারে গ্রামবাসী জেগে উঠে। তবে ঘরের ভেতর থেকে সাগর বের হতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের ভেতরে পুড়ে গিয়ে সাগরের মৃত্যু হয়। ঘরের বাকি আসবাবপত্রও পুড়ে যায়। বুধবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এমন ধারণা করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

/টিএন/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম