দারিদ্র্য ছাপিয়ে দিপার তাক লাগানো সাফল্য

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০২১, ০০:৫২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০০:৫২

দারিদ্রতা দমিয়ে রাখতে পারেনি দিপা সরকারকে। তার স্বপ্ন পূরণ হয়েছে। হতদরিদ্র পরিবারের সন্তান দিপা সরকার এ বছর কুমিল্লা মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন।

ঢাকা ডেন্টাল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৭১.২৫ নম্বর পেয়েছেন দিপা। তার মেধাক্রম ২ হাজার ৩২৯।

দিপা সরকার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউপির আলোকদিয়ার গ্রামের মৃত আবুল কালাম সরকার ও মৃত শিরিন বেগমের ছোট মেয়ে। তারা দুই ভাই তিন বোন।

২০১৬ সালে নুকালী বহু পার্শিক উচ্চ বিদ্যালয় থেকে বৃত্তি লাভ করেন। ২০১৮ সালে নুকালী বহু পার্শিক উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি এবং শাহজাদপুর সরকারি কলেজ থেকে ২০২০ সালে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি পাস করেন দিপা।

দিপার মামা আলতাফ হোসেন জানান, ৩ মাস বয়সে মা ও পাঁচ বছর বয়সে বাবাকে হারান দিপা। তখন থেকেই শুরু হয় দিপার কষ্টের জীবন। কিন্তু অভাব তাকে দমিয়ে রাখতে পারেনি। লেখাপড়ার প্রতি অদম্য আগ্রহ-ই সাফল্য এনে দিয়েছে তাকে।

দিপা জানান, এবার এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণ করে মেডিক্যালে পড়ার সুযোগ পেয়েছি। ডাক্তার হয়ে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করতে চাই।

এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের