নসিমন-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২১, ২১:৫৬আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:১১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ভটভটি (নসিমন) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহত দুজনেই মোটরসাইকেলের আরোহী। ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছি বাজার এলাকায় রবিবার (১৮ এপ্রিল) ইফতারের আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী।

নিহতরা হলেন সলঙ্গা থানার ঝাঐল গ্রামের আ. কুদ্দুসের ছেলে শামীম (৩৫) ও একই থানার ওলিদহ গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে সুজন (৩৫)।

উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, সন্ধ্যার দিকে তালগাছি বাজার এলাকায় শাহজাদপুরগামী একটি নসিমনের সঙ্গে সলঙ্গাগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার পোতাজিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন,  আমরা হাসপাতালে মৃতদেহের কাছে যাচ্ছি। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের