চাঁপাইয়ে নবনির্বাচিত মেয়রসহ ১৩ জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৬, ২১:০০আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ২১:০৮

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আড্ডায় গোপন বৈঠক করার সময় ৬টি ককটেল ও লিফলেটসহ এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ ১৩ জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জামায়াত নেতা নওগাঁর নিয়ামতপুর থানার চোরাসমাসপুর গ্রামের মোহবুল হকের ছেলে মাহিদুল ইসলাম (৩২)। তিনি জামায়াতের নওগাঁ জেলার সাংগঠনিক সম্পাদক।
গোমস্তাপুর থানার ওসি গোলাম মূর্তুজা জানান, মঙ্গলবার দুপুরে জেলার ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল, সদর উপজেলা ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার জামায়াত নেতারা গোপন বৈঠক করছিলেন। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতারা পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়েন মাহিদুল ইসলাম। তার কাছে থেকে ৬টি ককটেলসহ নিজামীর মুক্তির লিফলেট জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে গোমস্তাপুর থানায় জেলা জামায়াতের আমীর ও নবনির্বাচিত মেয়র মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর উপজেলার ১৩ জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরক মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম